বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
Logo
×

হে সখা, আজি এ বাদল-সাঁঝে

প্রথম সমাচার ডেস্ক ২০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
আজি এ আষাঢ় -ঘণ গহন রজনী,
বরিষণ-ছন্দে তোমারে টানিছে মোর বাণী।
আকাশের নীল পত্রে যে লিপি লিখেছে মেঘদল,
মোর হিয়া-মাঝে জাগায় ব্যাকুল কোলাহল।
বাতাস ক্রন্দন করে তোমারে না পেয়ে,
বসে আছি একা আমি বাতায়নে চেয়ে।
কবেকার সেই ছায়া-সুনিবিড় চেনা ক্ষণ,
আজও মোর প্রাণে জাগায় মৃদু গুঞ্জন।
তব চরণের ধ্বনি যেন বাজিছে নূপুর রবে,
ঝরোঝরো বারিধারার এই মহোৎসবে।
তুমি দূর হতে দূরে রও, তবু আছো মম মাঝে,
আজ এই বৃষ্টি যেন শুধু তোমারে খোঁজে।
 মাহজাবীন তাসনীম রুহী
শিক্ষার্থী: এম সি কলেজ সিলেট
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,অনার্স ২য় বর্ষ
শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...