শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

টাঙ্গাইলের আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

প্রথম সমাচার ডেস্ক ২৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া টাঙ্গাইলের কৃষক কবির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার মৃত্যু হয়।

কবির হোসেনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা তাকে একজন পরিশ্রমী ও পরিচিত কৃষক হিসেবে স্মরণ করছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং তার পরিবারকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...