মোংলা নদীর ওপর বহুল প্রত্যাশিত ঝুলন্ত সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত মোংলা ইপিজেড, মোংলা বন্দর, শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের ব্যবস্থা চালু করা হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) মোংলা ফেরিঘাটে সার্বক্ষণিক ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের লক্ষ্যে প্রতিমন্ত্রীর উদ্যোগে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এই সেবা চালু করা হয়।
এ উদ্যোগের ফলে মোংলা ইপিজেড, বন্দর ও শিল্পাঞ্চলে কর্মরত হাজারো মানুষসহ সাধারণ যাত্রীদের নদী পারাপার আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
