শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

বন্যাদুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর ঔষধ প্রেসক্রিপশন জেনে নিন

প্রথম সমাচার ডেস্ক ১২ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

বন্যা ও দুর্যোগপ্রবণ এলাকায় অনেকে সাধারণত যেসব রোগে আক্রান্ত হন এবং তাদের জন্য কী চিকিৎসা ও ঔষধ সেবন করতে হয় তা জানিয়েছেন:
ডা. রাশেদুল ইসলাম
মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

যারা ত্রাণের প্যাকেট করছেন, তারা এইসব ঔষধকে তালিকায় রাখতে পারেন!

বিশেষত এ দূর্যোগকালীন সময়ে বিশুদ্ধ পানির অভাব হয়। গভীর নলকূপ ও পানির নীচে থাকে। সব জায়গায় মিনারেল ওয়াটার পাওয়া যায় না। তাই পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। যেমন: ডায়রিয়া, হেপাটাইটিস এ; ডায়রিয়া টা বেশী হয়।

এক্ষেত্রে প্রথম ওষধ ওরস্যালাইন (ORS (Oral Rehydration Salt) ১ প্যাকেট ৫০০ মিলি পানির সাথে ভালোভাবে মিশিয়ে প্রতিবার পাতলা পায়খানার পর চাহিদা মত খাওয়াতে হবে।

Tab. Xinc (20mg)
দিনে ২ বার খাবে
Tab. Metro/Flagyl (400mg)
দিনে ৩ বার খাবে
Tab. Neofloxin/Ciprozid DS (500mg)
দিনে ২ বার খাবে
Tab.Zofra (8mg)
ডায়রিয়ার সাথে বমি হলে খাবে দিনে ৩ বার

ডায়রিয়াতে প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যায়। যার ফলে ডিহাইড্রেশন তৈরি হয়। রোগীর ব্লাড প্রেশার কমে হাইপোভোলেমিক শকে চলে যায়।
যার ফলে মারা যায়। রোগী যদি এতই দুর্বল হয়ে নিজে হাঁটা চলা করতে পারেনা। দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে হবে। যে সকল টিউবয়েল বন্যার সময় পানিতে ঢুবে গিয়েছিল, ওসব টিউবওয়েল এর পানি—পানি বিশুদ্ধকরন ট্যাবলেট
(৪-৫ লিটার পানিতে ১ টা ট্যাবলেট মিশিয়ে ৩০ মিনিট পর খাওয়া যাবে)।

পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ফার্মেসির পাশাপাশি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনও কার্যালয়েও পাওয়া যায়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...