সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে ছাত্রসমাজ—সবার উপস্থিতিতে ‘নতুন জীবনের সূচনা’

বিয়ের আয়োজনে দেশজুড়ে অতিথি সমাগম, সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রথম সমাচার ডেস্ক ১৪ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর বিয়ের অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

বিয়ের দিন উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাদিক কায়েম তার এক প্রতিক্রিয়ায় বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জাতীয় সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি ও তরুণ অ্যাক্টিভিস্টদের উপস্থিতি তাকে গভীরভাবে আপ্লুত করেছে।

তিনি বলেন,
“আপনাদের প্রাণবন্ত উপস্থিতিই আজকের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ।”

এসময় তিনি আরও উল্লেখ করেন, ব্যস্ততার মাঝেও সময় বের করে অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নবদম্পতির জন্য দোয়া করেছেন, যা তার এবং তার পরিবারের জন্য বড় প্রাপ্তি।
সাদিক কায়েম আশা প্রকাশ করেন, উপস্থিত সবার ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা হিসেবে কাজ করবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...