শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

রৌহা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নুর মোমেনকে চান স্থানীয়রা

প্রথম সমাচার ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলার ১০ নং রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জনাব নুর মোমেন তালুকদারকে দেখতে চান তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। ইউনিয়নের উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে তাঁকে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন তারা।

সমর্থকদের ভাষ্য, নুর মোমেন তালুকদার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং রাজনৈতিক জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। হামলা-মামলার শিকার হওয়ার পাশাপাশি কারাবরণও করেছেন তিনি। রাজপথের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে বলে দাবি করেন তারা।

তাঁদের মতে, রৌহা ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা রয়েছে নুর মোমেন তালুকদারের।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর সমর্থকরা আশা করছেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১০ নং রৌহা ইউনিয়নকে উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় নুর মোমেন তালুকদারের প্রতি সমর্থন জানাচ্ছেন তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...