বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ছড়া- অভয় দিলে বলি

আনারুল ইসলাম ০৪ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

অভয় দিলে বলি

মুখে খাই
হাতে করি
নিজ পায়ে চলি
একটু অভয় দিলে বলি।।
মাখি তেল
করি নমঃ
নত শিরে বুলি
একটু অভয় দিলে বলি।।
দেখি কম
বুঝি বেশি
গুজবও খাই গিলি
একটু অভয় দিলে বলি।।
মুলো খাই
ব্রেইন হাগি
শূন্য মাথার খুলি
একটু অভয় দিলে বলি।।
আমি প্রজা
তুমি মালিক
করজোড় তুলি
একটু অভয় দিলে বলি।।

 

-আনারুল ইসলাম

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...