ইকরাম আকাশ
এসেছিলে যেচে তবুও – গেলে কিছু না বলে
বের হয়নি খানিক শব্দটুকুন, বলবো হাতদুটো ধরে!
হাসির খানিক মোহ খুব ঝাপটে ধরে
আবেগী কথার মুহূর্ত সব ; আজ পড়ছে যে মনে।
অভিযোগ নেই, হতাশা নেই; নেই না পাওয়ার নির্দেশক
কালো মেঘের ছায়ায় দু’জনে আজ দু’প্রান্তে স্তম্ভিত নিদর্শন।
কোথাও নেই অমিল, মেলবন্ধনে ঢাকা হৃদয়
প্রাচীর তৈরির নাম ছিলো না তবুও-
তৈরি হয়ে গেলো সুউচ্চ প্রাচীর মহল।
টপকানো যেতো যদি – ও-প্রান্ত হতে ভেসে আসতো শব্দ
তবে নির্জন নিরালায় ভূ-প্রান্ত তৎক্ষনাৎ কেঁপে উঠতো।
লেখক পূর্ণ পরিচিতি:
ইকরাম আকাশ ( ইকরামুল হক শাহ )
ফার্মেসী টেকনিশিয়ান
চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল
আগ্রাবাদ,চট্টগ্রাম।
শিক্ষার্থী
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ
আগ্রাবাদ-চট্টগ্রাম।
উপ-দপ্তর সম্পাদক
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
ঠিকানা: বন্দর-চট্টগ্রাম।
ই-মেইল : ekramakashauthor@gmail.com
