রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Logo
×

অধিগ্রহণে ১২ ডিসিমাল জমি, বাকি ৯ ডিসিমালের হিসাব নেই

Icon প্রথম সমাচার ডেস্ক

পরে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য সরকার ওই জমি অধিগ্রহণ করে। জমির ওপর থাকা স্থাপনার মূল্য বাবদ সিরাজগঞ্জের ভূমি অধিগ্রহণ শাখা থেকে প্রায় ৪২ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু জমির মূল্য পরিশোধের সময় এসে দেখা দেয় নতুন জটিলতা। ১২ দশমিক ৩২ ডিসিমাল জমি কেনার দাবি থাকলেও এখন তারা মাত্র ৩ ডিসিমালের মতো জমির মূল্য পাওয়ার কথা জানতে পারছেন।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, স্থাপনার মূল্য পরিশোধের সময় যে জমির ওপর ঘর থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল, সেই জমির মূল্য নির্ধারণের ক্ষেত্রে এত বড় ব্যবধান কেন? বাকি প্রায় ৯ ডিসিমাল জমির হিসাব কোথায়, তা জানতে চান ভুক্তভোগী পাঁচ ভাই।

জমির মূল্য নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন মো. বাচ্চু মিয়া। তিনি বাটোয়ারা মামলা দায়ের করার পাশাপাশি বিষয়টি ভূমি অধিগ্রহণ শাখাকেও জানিয়েছেন। তবে মামলা নিষ্পত্তি না হলেও সংশ্লিষ্ট দাগের জমির মালিকানা অনুযায়ী অধিগ্রহণের অর্থের চেক দেওয়া শুরু হয়েছে বলে অভিযোগ তার।

এতে নিজের প্রাপ্য অর্থ পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন ৫৫ বছর বয়সী বাচ্চু মিয়া। প্রয়োজনীয় কাগজপত্র থাকার দাবি করে তিনি প্রশ্ন তুলেছেন, তার কেনা জমির বাকি অংশের মূল্য কোথায় গেল?

মো. বাচ্চু মিয়া বলেন, আমরা কিনে নিয়েছিলাম ১২ দশমিক ৩২ ডিসিমাল সম্পত্তি। সরকার অধিগ্রহণ করবে বলে সম্পত্তির ওপরে থাকা স্থাপনার মূল্য দিলো। এখন জমির মূল্য নিতে এসে দেখি, আমি নাকি ৩ ডিসিমালের মতো জায়গার দাম পাবো। আমাদের বাকি ৯ ডিসিমাল সম্পত্তি গেলো কোথায়, সকল কাগজপত্র আমার কাছেই আছে। আমি আদালতে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে সিরাজগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নিয়ামত আলী খান বলেন, স্থাপনার বরাদ্দের টাকা অনেক আগেই দেওয়া হয়েছে। ওই সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে টাকা দেওয়ার আগে যথাযথ যাচাই-বাছাই করেই তা দেওয়ার কথা।

তিনি আরও বলেন, মিসকেসের বিষয়টি আপাতত আমার জানা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করতে হবে। আর বাটোয়ারা মামলায় কেউ রায় পেলে, তিনি তার প্রাপ্প টাকা পাবেন। কেউ সম্পত্তি বাবদ সরকারের থেকে টাকা পেলে, ভবিষ্যতে কোনো জটিলতা হওয়ার ফলে সে যদি জমির মালিক প্রমাণিত না হয়। তবে তার সম্পন্ন টাকা সাত দিনের মধ্যে ফেরত দিতে হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com