নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, আটকের সময় তানজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে রাতে তানজিদ যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে আমরা শনাক্ত করতে পারেনি; পরে বিষয়টি জানা গেছে ।
অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি ।

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা
নাটোরে কুপিয়ে আহত করা সেই ছাত্রদল নেতা শাকিল মারা গেছেন
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে; আবার বলছে প্রথমবার বাইরে: জামায়াত এমপি মাসুদ