গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামকে (২৩) কুপিয়ে গুরুতর আহত করে করে দুর্বৃত্তরা। ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল নেতা ইসরাফিল শেখ ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান।
ইসরাফিল শেখ বলেন, দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসকরা শাকিলকে মৃত ঘোষণা করেন। রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
নিহত শাকিল নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় মামলা করেন তাঁর বাবা রবিউল মিস্ত্রি।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল। হামলাকারীরা তাঁকে কুপিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে; আবার বলছে প্রথমবার বাইরে: জামায়াত এমপি মাসুদ
আইজিপির বক্তব্যে ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তির ইঙ্গিত: জামায়াত