মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Logo
×

জমি বিরোধে পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলো না বৃদ্ধের মরদেহ!

Icon প্রথম সমাচার ডেস্ক

মৃত বৃদ্ধের ভাগিনা খোকন পাটোয়ারী বলেন, মামার কোনো ছেলে নেই, কেবল পাঁচ মেয়ে রয়েছে। পূর্বপুরুষদের দাফন এই পারিবারিক গোরস্তানেই করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি আরও জটিল না করতে আমরা বাড়ির আঙিনাতেই দাফনের সিদ্ধান্ত নিয়েছি।
ভাতিজা মাহবুবুর আলম বলেন, এটি আমাদের ঐতিহ্যবাহী পারিবারিক গোরস্তান। মো. আলম কিছুদিন আগে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন, তবে আদালত এখনো কোনো ধরনের নিষেধাজ্ঞা বা রায় প্রদান করেননি।

অন্যদিকে প্রবাসী মো. আলম মুঠোফোনে সম্পত্তি দাবির বিষয়টি স্বীকার করে বলেন, উক্ত জমি নিয়ে পাকিস্তান আমল থেকেই বিরোধ চলে আসছে। নুরুল ইসলাম জীবিত অবস্থায় আমাকে আক্রমণ করতে এসেছিলেন এবং আমার ক্ষেতের ধান নষ্ট করেছিলেন। ফলে বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করতে পারিনি।

দেখা যায়, বাদ এশা পরিবারের উদ্যোগে নিজ বাড়ির আঙিনায় নুরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মৃত্যুর পরও একজন বৃদ্ধের দাফন নিয়ে এমন পরিস্থিতি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com