মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Logo
×

স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোনসাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
তিনি বলেন, “মনে রাখতে হবে দেশটা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনও সুযোগ থাকবে না।”

একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণের বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে যথাযথভাবে জানানো হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, “বিষয়টি জানানো হলে মন্ত্রণালয় আগেই তা নজরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো।”

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেই শক্তি এখনও দেশে রয়েছে বলে তিনি মনে করেন। তারা বিভিন্ন কৌশলে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে এবং সুযোগ পেলে মুক্তিযুদ্ধকে খাটো করে বিভিন্ন আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র প্রতিহত করতে মন্ত্রণালয় কাজ করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সবসময় প্রস্তুত রয়েছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com