তুমি দেশপ্রেমিক, আমি রাজাকার
অলিউল ইসলাম
পাম্পে তেল নাই,
তেল নাই গাড়িতে;
হাত-পা গুটিয়ে
বসে থাকি বাড়িতে।
ক্লাসে পড়া নাই,
পড়া নাই স্কুলে;
তিন দিন ক্লাসে যাও,
তিন দিন চিল-এ।
ব্যবসায় লালবাতি,
মুদির কালামের;
লাখ কোটি মেরে দিয়েও
ব্যাংক আবার আলমের।
ব্যাংকে টাকা নাই,
টাকা নাই পকেটে;
ট্রাম্পের মিসাইল
উড়ে আসে রকেটে।
উপর উপর দেশপ্রেম,
ট্যাস মারে গোপনে;
দেশটাকে ছিঁড়ে খায়
বজ্জাত শকুনে।
