শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

প্রতীক্ষার শেষে তুমি

কবিতা
Icon প্রথম সমাচার ডেস্ক

​অনেকটা পথ পেরিয়ে এসে, আবার তোমার দেখা,

জুড়ালো প্রাণ নিমেষেই আজ, ঘুচল মনের একা।

আরও পড়ুন:হবেই বিজয়

থামল সময় তোমার চোখে,
হারালো সব ক্লান্তি,
বহুদিনের তিয়াশ মিটে—
নামল বুকে শান্তি।

​হাসিটা তোমার চেনা রোদের মতো আমায় ছুঁয়ে যায়,
হারানো সেই সুখের নদী দু’কূল আজ ফিরে পায়।

অভিমানী মেঘ সরিয়ে দিয়ে উঠল ফুটে হাসি,
জেনে রেখো আগের মতোই তোমায় ভালোবাসি।

আরও পড়ুন:ভালোই তো
আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com