শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Logo
×

আপনি জানেন কি, ১৫ ফেব্রুয়ারি কেন ‘থাপ্পড় দিবস’ হিসেবে পালিত হয়?

Icon প্রথম সমাচার ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস শেষ হওয়ার পর থেকেই শুরু হয় ‘অ্যান্ট্রি-ভ্যালেন্টাইনস উইক’ বা অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহ। এই সপ্তাহের প্রথম দিনটিতেই অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি প্রতীকী অর্থে পালিত হয় ‘স্ল্যাপ ডে’ বা থাপ্পড় দিবস। মূলত যেসব ব্যক্তি সম্প্রতি ব্রেকআপ বা প্রতারণার মধ্য দিয়ে গেছেন, তাদের জন্যই এই দিনটি বিশেষভাবে বিখ্যাত।

তবে এই দিনে আপনার প্রতারক সঙ্গীকে সরাসরি চড় মারবেন—এমনটা কিন্তু নয়। থাপ্পড় দিবসটি মূলত রূপক অর্থে ব্যবহৃত হয়। এখানে থাপ্পড়ের অর্থ হলো, জীবনের কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে নিজের সাফল্য, আত্মবিশ্বাস বা স্পষ্ট কথার মাধ্যমে তাকে সঠিক সময়ে উপযুক্ত বার্তা দেওয়া।

থাপ্পড় দিবস কেন পালিত হয়?

ভ্যালেন্টাইনস সপ্তাহে যেখানে দম্পতিরা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন, অন্যদিকে যারা ভ্যালেন্টাইনস সপ্তাহ উদ্‌যাপন করতে পারেননি কিংবা সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, এটি মূলত তাদের জন্যই। গোটা বিশ্বেই ১৫ থেকে ২১ ফেব্রুয়ারির এই সপ্তাহটি ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন’ নামে পরিচিত।

যাঁরা তাঁদের সঙ্গীর আচরণে অসন্তুষ্ট বা সম্পর্কে সুখী নন, তাঁরাই মূলত অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করে থাকেন। আর এর শুরুটা হয় স্ল্যাপ ডে দিয়ে।

প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি স্ল্যাপ ডে পালনের পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। প্রেমে প্রতারিত বা অবহেলিত হওয়া মানুষেরা এই দিনের মাধ্যমে বোঝাতে চান যে তাঁরা ওই সম্পর্কের কারণে ভেঙে পড়েননি, বরং সঙ্গীর প্রতি নিজেদের ক্ষোভ ও অসন্তোষ স্পষ্ট করে প্রকাশ করতে চান।

একটি প্রতীকী কড়া থাপ্পড় মেরে জীবন থেকে পুরনো বাজে ও তিক্ত স্মৃতিগুলোকে ঝেড়ে ফেলে দিতেই স্ল্যাপ ডে উদ্‌যাপিত হয়। অতীতের হতাশা পেছনে ফেলে এই দিন থেকেই একটি নতুন ও সুখী জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নেন অনেকে।

আরেফিন রিফাত/ আমাদের

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com