প্রথম সমাচার ডেস্ক:
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘আটক’ করে তাকে পুলিশে হাতে তুলে দিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। এ সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ওই ছাত্রলীগ নেতার উদ্দেশে নয়ন বলেন, ‘আপা আইবো না, আপা নাই’। তার মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরে নয়ন ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে। তবে ওই ছাত্রলীগ নেতার নাম-পরিচয় জানা যায়নি।
এর আগেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকে পুলিশের হাতে সোপর্দ করতে দেখা গেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীদের।
সূত্র: মূল প্রতিবেদন

শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী