রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Logo
×

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট

Icon প্রথম সমাচার ডেস্ক

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সেদিন রাতে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মারধর করেন এবং ইউএনওর সামনেই তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। রাস্তায় যাকেই পেয়েছেন, তার সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করেছেন তিনি।

ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, এসিল্যান্ড তার স্ত্রীকে নিয়ে গতকাল রাতে আমার মেয়ের জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেয়ের জন্মদিনের কেক কাটার পর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করেন। তিনি আমার আনসার সদস্যদের গায়ে হাত তুলে তারপর বাচ্চাদেরও মারধর করেছেন। তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, তাকে নিয়মিত দুটি ঘুমের ইনজেকশন দিতে হয়। কিন্তু এসব ওষুধ জামালগঞ্জের কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। তা ছাড়া তার স্ত্রী গর্ভবতী হওয়ায় আমার দুশ্চিন্তা আরও বেড়ে যায়। তখন বাধ্য হয়ে পুলিশ ও হাসপাতালের আরএমওকে ফোন করে বাসায় নিয়ে এসে তার প্রাথমিক চিকিৎসা শুরু করি।

তিনি আরও বলেন, তার পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ। তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার বলেন, গতকাল রাতে এসিল্যান্ডের আচরণ দেখে মনে হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি যাকে সামনে পেয়েছেন, তার সঙ্গেই খুব খারাপ আচরণ করেছেন। তার স্ত্রী জানিয়েছেন, ইনজেকশন দিলে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এমন ইনজেকশন জামালগঞ্জে পাওয়া যায়নি। পরে তাকে রাতেই সিলেটে পাঠানো হয়।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, থানার ওসি ও ইউএনওর উপস্থিতিতে তার স্ত্রী জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যে নাকি এমন হয়ে থাকে। তাকে নিয়মিত যে ওষুধ দেওয়া হয়, সেই ইনজেকশন না থাকায় এই সমস্যা হয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, আমি ইউএনওর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে যাই। তার স্ত্রীর কথামতো একটি ঘুমের ওষুধ এনে খাওয়ানো হয়। কিন্তু এতে কাজ হচ্ছিল না। এরপর একটি ইনজেকশনের কথা জানালে সেটি জামালগঞ্জে পাওয়া যায়নি। এরপর রাত ১টার পর তাকে সিলেটে পাঠানো হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com