দল।
এ সময় দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লেখা আলজেরিয়ার প্রেসিডেন্ট বরাবর একটি চিঠি দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার।
রোববার ঢাকার নিকুঞ্জের লা মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তাঁর সহধর্মিণী মেরিয়েম সাইদানি এ সংবর্ধনার আয়োজন করেন।
জামায়াত আমিরের ওই চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার কূটনৈতিক যোগাযোগ এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু, সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা আসাদ গ্রেপ্তার