সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Logo
×

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা আসাদ গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

বরিশালের উজিরপুরে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আসাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১ নভেম্বর) উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মো. আসাদ মোল্লা (৩০) নামের ওই নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তার আসাদ মোল্লা গুঠিয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গুঠিয়া বন্দর এলাকায় আসাদ মোল্লাকে আটকের পর খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, পুরোনো একটি মামলার সাসপেক্ট ছিলেন বলে আসাদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগের বিষয়ে আসাদ মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com