সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

আ. লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মধুমতী সেতুর পাশে বিএনপির বিক্ষোভ মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতি সেতুর পশ্চিম পাশে লোহাগড়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম।

এ সমাবেশে লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোন রসুল সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো.আহাদুজ্জামান বাটু, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো.মিলু শরীফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু। এছাড়া আরও অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনো ভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নড়াইল জেলা বিএনপির ঐক্যবদ্ধ । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুমতি সেতুর পশ্চিম পাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com