প্রথম সমাচার ডেস্ক:
খুলনার রূপসায় মো. রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম রাজাপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক।
রাতে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রূপসার রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুটমিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
