প্রথম সমাচার ডেস্ক:
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমীন হত্যামামলায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা মাজেদুল ও তারেক আহমদসহ সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন বিজ্ঞ আদালত। ছাত্র সমন্বয়ক আল আমীন হত্যামামলার এজাহার সূত্রে জানা যায়- মামলার ১নং আসামী সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের নির্দেশে ও উস্কানীতে গত ৪ আগস্ট ২০২৪ সালে বিকেল অনুমান ৪টার সময় জুড়ী নিউ মার্কেটের সম্মুখের রাস্তায় ছাত্র জনতার আন্দোলন কর্মসূচিতে দায়িত্ব পালণরত অবস্থায় আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আল আমীনকে হত্যা করেন। নিহত ছাত্র সমন্বয়ক আল আমীন জুড়ী উপজেলার মাগুরা গ্রামের ওয়াজেদ আলীর পুত্র। এ ঘটনায় নিহত আল আমীনের ভাই মুরসালিন হোসাইন বাদী হয়ে পুলিশসহ ৫৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামী করে গত ১১ আগস্ট ২০২৪ সালে জুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ২৭, জিআর নং- ২৫৫ তারিখ- ১১/০৮/২০২৪ইং)। এ হত্যামামলায় সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আলোচিত এ হত্যামামলার অনেক আসামীই গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে প্রবাসে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন