প্রথম সমাচার ডেস্ক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল সাংবাদিকগণ নবাগত সহকারী কমিশনার ভূমি রুবায়েত আহমেদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, আমি মতলব উত্তর উপজেলায় সদ্য যোগদান করেছি। তাই এই উপজেলার অনেক এলাকাই আমার অপরিচিত। আপনারা যারা মতলব উত্তরে সাংবাদিকতা করছেন, সকলেই এই উপজেলার এলাকাগুলো চিনেন। তাই ভূমি সংক্রান্ত যেসকল তথ্য পাবেন আমাকে আগে জানাবেন। আমি আশা করি মতলব উত্তরের জনগণকে ভুমি সেবা প্রদানে সকলের সহযোগিতা পাবো। সেই লক্ষ্যে আমাকে আপনারা সহযোগিতা করবেন। এদিকে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাদশার সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক, মতলব উত্তর প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহ-সভাপতি ইসমাইল খান টিটু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আরাফাত আলামিন, মতলব উত্তর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাব্বী। এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ, কোষাধ্যক্ষ গাজী এমদাদুল হক মানিক, সদস্য মাইনুদ্দীন চৌধুরী, আমিনুল ইসলাম আল আমিন প্রমুখ। বক্তব্যে সাংবাদিকরা মতলব উত্তর উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতলব উত্তরে অনাকাঙ্খিত কৃষি জমি বিনষ্ট, সরকারি খাস জমি দখল ও সরকারি খালের বালু উত্তোলন, অবৈধ ইটভাটা, নদী থেকে অবৈধ ভাবে তেল খালাশসহ নানান বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন এসিল্যান্ড রুবায়েদ আহমেদ।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন