শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

ইউপি নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত

Icon প্রথম সমাচার ডেস্ক

এই ঘটনার জেরে পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেম্বার পদপ্রার্থী মিন্টু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে। এ সময় দোকানের ফ্রিজ, টিভি, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল তছনছ করা হয়।​এছাড়াও বসতঘরে ঢুকে নগদ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা দুই মাসের অন্তঃসত্ত্বা ফারজানা (২৩) কে পেটে আঘাত করে, যার ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে ফারজানা অভিযোগ করেছে । তাকে রক্ষা করতে এগিয়ে এলে মরিয়ম (২৬) নামের আরেক নারীর ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়।

​জানা যায় ​সংঘর্ষের সময় অন্তত ৫ জন আহত হন। তারা হলেন,​ফারজানা (২৩), স্বামী: সাদির মিয়া​মরিয়ম (২৬), স্বামী: বাছির মিয়া,​শামসুন্নাহার (৩০), স্বামী: শহীদুল্লাহ,​সাদির মিয়া (৩২), পিতা: বাছির মিয়া​রোজিনা, স্বামী: ওতোত মিয়া।​স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে গুরুতর আহত ফারজানাসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।​এই বিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বার প্রার্থী মিন্টু আমাদেরকে জানান,প্রথমে আওয়াল মিয়ার লোকজন আমাদের উপরে হামলা করেন পরবর্তীতে আমার লোকজন গিয়ে তাদের উপরে হামলা করেছে,বাড়িঘর ভাঙ্গচুর করেছে,এটা সত্য।আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,অন্তসঃত্বা মহিলার গর্ভপাত হয়েছে কিনা আমি জানিনা,যেহেতু ঔ মহিলার অন্য মহিলাদে সাথে সংঘর্ষ হয়েছে।

অভিযুক্ত চাঁনবাদশা মুঠো ফোনে জানান,এটা আমাদের পারিবারিক বিষয়, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন, আমি সমাধান করার জন্য গিয়েছিলাম।

​আহত ফারজানার স্বামী সাদির মিয়া জানান,আমার স্ত্রী’র অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা বর্তমানে চিকিৎসায় ব্যস্ত আছি,পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদুল আলম চৌধুরী এনপিবিকে জানান, এখন পর্যন্ত এই ধরনের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে যদি আসে আমরা অবশ্যই এর আইনগত ব্যবস্থা নেব।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com