প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর তুরাগে অবস্থিত উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেলা সোয়া ১১টার দিকে এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তুরাগের পাকুরিয়া এলাকায় অবস্থিত কার্যালয়ে এই অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার একটি সিসিটিভি বা ভিডিও ফুটেজ এশিয়া পোস্ট-এর হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, এক যুবক বোতল থেকে কার্যালয়ের ভেতরে পেট্রোল বা কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ঢালছেন। এরপর হেলমেট পরিহিত অপর এক যুবক দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই পাসপোর্ট অফিস কম্পাউন্ডে আগুন ছড়িয়ে পড়ে।
তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রিকশায় করে আসা দুই যুবক বোতল থেকে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। সে সময় কার্যালয়ের নিরাপত্তাকর্মীরা সম্ভবত ঘুমিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পাননি।
এ বিষয়ে জানতে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোজি খন্দকারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
জ্বর কমানোর ঘরোয়া উপায়
তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক আস্থার প্রতিফলন যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন: মাহদী