বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

উদ্বোধনী ফলকে বিভাগীয় কমিশনারের সঙ্গে স্ত্রীর নাম নিয়ে সমালোচনা ঝড়

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নরসিংদীতে ‘ঐতিহ্য’ উদ্বোধনী নামফলকে ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়ার পাশে তার স্ত্রীর নাম লেখা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম (বর্তমানে পরিত্যক্ত) গাড়িটিকে ইতিহাসের সাক্ষী এবং ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় শিবপুর উপজেলা প্রশাসন।

পূর্ব নির্ধারিত নরসিংদী জেলা সফরসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে শিবপুর উপজেলার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং সেই গাড়িটি রাখার জন্য নির্মাণ করা টিনশেড ‘ঐতিহ্য’ উদ্বোধন করার কথা ছিল। তবে সেটির উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের পরে নিজের স্ত্রীর নাম লেখায় স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় উঠে। পরে বিষয়টি বুঝতে পেরে সেটি উদ্বোধন না করেই অন্য আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ বিষয়ে জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যার এখনো উপস্থিত আছেন। এ বিষয়ে পরে কথা হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com