বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Logo
×

‘একসঙ্গেই শেষ করব’, ট্রাম্প-নেতানিয়াহুর কথোপকথনে কী ইরানে হামলার ইঙ্গিত?

Icon প্রথম সমাচার ডেস্ক

নেতানিয়াহু বলেন, ‘ডোনাল্ড, আমাদের একটি কাজ শেষ করতে হবে। আপনি যেমনটা বলেছেন, আমরা একসঙ্গেই তা শেষ করব।’

এর আগে ট্রাম্পও সতর্ক করে বলেছিলেন, তেহরান অবস্থান পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে পারে।

সোমবার উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমানঘাঁটি পরিদর্শনকালে নেতানিয়াহু ইসরাইলি বিমানবাহিনীর প্রস্তুতি এবং প্রয়োজন হলে শত্রুদের ওপর হামলা চালানোর সক্ষমতার কথা তুলে ধরেন।

তবে দুই নেতার বক্তব্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত থাকলেও বড় পরিসরে হামলা পুনরায় শুরুর কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা বাধার মুখে পড়ায় ওয়াশিংটন ও তেল আবিব নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে অ্যাক্সিওস।

এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com