রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

এবার উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার পর এবার উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উত্তরখানের কাঁচকুড়া বেপারী পাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

ঘটনার সত্যতা এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কে এইচ এম এরশাদ।

তিনি বলেন, রাতে বাসটি রাস্তার ওপর পার্কিং করা ছিল। বাসে কোনো লোক ছিল না। শেষ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কারা আগুন দিয়েছে এমন প্রশ্নে এডিসি এরশাদ বলেন, কে বা কারা আগুন দিয়েছে, এ ব্যাপারে এখনো জানা যায়নি। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেব।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com