প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী রোডে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার গ্লাস পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১ কালশী-পূরবী রোডে উল্টা বাবার মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে , বিহঙ্গ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭১৮৫) বাসটিতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে যায়।
সূত্র: মূল প্রতিবেদন

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ারে আগুন