শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ারে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ময়মনসিংহ সদর উপজেলার রাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত ব্যাংকটির ভাড়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ঘটনার একটি ২১ সেকেন্ডের ভিডিও বৃহস্পতিবার ভোররাতে উৎপল কর নামের এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন। ভিডিওতে ব্যাংকের সাইনবোর্ডের নিচে ও ভবনের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হেনার বিয়ে হচ্ছে’।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ব্যাংকের সামনে আগুন দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ব্যাংকের সাইনবোর্ডের নিচে একটি টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com