প্রথম সমাচার ডেস্ক:
সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। একইসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি রাজপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের একটি সূত্র নিশ্চিত করেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।

চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড
পুলিশ লাইন্সের সামনে থেকে থানার পিকআপ ভ্যান চুরি
হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, সিসিটিভি ফুটেজে ধরা