প্রথম সমাচার ডেস্ক:
কবি জসীমউদ্দীন হল ছাত্রদল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের গ্রাম টুঙ্গিপাড়ার চারপাশে দেয়াল তোলার এবং সেখানকার আওয়ামী লীগ সমর্থকদের আইসোলেটেড করে ‘রি-কারেকশনের’ আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী মিছিলের পর তিনি এ বক্তব্য দেন।
হামিম বলেন, টুঙ্গিপাড়ায় যারা গণতন্ত্রের পক্ষের মানুষ তাদেরকে সরিয়ে আশপাশে আশ্রয় দিয়ে, ঐ ভয়ংকর 'গুয়ানতানামো বে'- তে যে কারাগার রয়েছে, সে কারাগারের মতো প্রয়োজনে টুঙ্গিপাড়ার চারপাশে দেয়াল গড়ে দিয়ে এদেরকে কারেকশন করতে হবে। কেননা এরা পথভ্রষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, টুঙ্গিপাড়ার 'আওয়ামী সন্ত্রাসীদের' সেন্ট হেলেনা দ্বীপের মতো আইসোলেটেড করে রি-কারেকশনের মাধ্যমে নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, যদি তারা নিজেদেরকে শুদ্ধাচার অভিযানের মাধ্যমে শুদ্ধ করে।
বিভিন্ন ক্যাম্পাসের ছাত্রলীগ প্রসঙ্গে হামিম বলেন, সেই পতিত ছাত্রলীগদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, রেজিস্ট্রার বিল্ডিংসহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ
আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান