হেফাজতের নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা ও মানসিক স্বস্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ জন্য স্কুল ও মাদরাসা কর্তৃপক্ষকে কঠোর নীতিমালা অনুসরণ এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে সব স্কুল ও মাদরাসাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তারা বলেন, নৈতিক পদস্খলনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা আপসের সুযোগ নেই।
আরও পড়ুন:আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, কেউ প্রমাণ দিতে পারলে জাতির কাছে ক্ষমা চাইবেন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ
তারা আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা এবং সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করার দায়িত্ব পালনে কোনো ছাড় দেওয়া যাবে না।

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, কেউ প্রমাণ দিতে পারলে জাতির কাছে ক্ষমা চাইবেন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ
নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২
এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক: তারেক রহমান