এদিকে এই ঘটনার পর রাত ১২টার দিকে পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হকের নেতৃত্বে পৌর শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
এই ঘটনায় টেকনাফ মডেল থানার ওসির বক্তব্য পাওয়া না গেলেও ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান জানান, পুলিশ ও বিজিবির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।
এই পরিস্থিতিকে ঘিরে টেকনাফে থমথমে অবস্থা বিরাজ করছে। পূর্ব গোদারবিল ও অলিয়াবাদ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না : আইনমন্ত্রী