বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা পারভেজ টিংকু গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল।

অভিযান চলাকালে নিজ বাসা থেকেই আনোয়ার পারভেজ টিংকুকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আনোয়ার পারভেজ টিংকুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com