প্রথম সমাচার ডেস্ক:
সুপ্রীম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২০১৩ সালে ২০১৬ সালে সংশোধিত একটি চুক্তি। এই চুক্তির অধীন বাংলাদেশ এবং ভারত একমত হয়েছে। যদি কেউ এই দেশে অপরাধ করে ওই দেশে যায়, অথবা ওই দেশে অপরাধ করে এই দেশে আসে সে বন্দি থাকুক বা নাই থাকুক এক সরকারের দায়িত্ব হবে আরেক সরকারের রিকোয়েষ্ট অনুয়ায়ি ওই সংশ্লিষ্ট অপরাধীকে সংশ্লিষ্ট দেশের কাছে হস্তান্তর করা। এটির নাম হলো বন্দি বিনিময় চুক্তি। বুধবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই আইনী ব্যাখা তুলে ধরেন। তিনি আরও বলেন, অনেকেই মনে করেন বন্দি চুক্তি বিনিময় মানে মনে হয় অপরাধীকে বন্দি থাকতে হয়। এটি সঠিক কথা নয়। বন্দির চুক্তির অধীনে অপরাধী কিম্বা অপরাধীর অভিযুক্ত হতে হয়। বন্দি থাকার কোন প্রয়োজন নাই। বাংলাদেশ সরকার মিনিস্ট্রি অব হোম, এক্সটার্ণনাল এফেয়ারস্ ভারতীয় বিদেশ মন্ত্রণালয়কে এখন পর্যন্ত ৩ বার রিকোয়েস্ট পাঠিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যপর্ণ করার জন্যে। এই প্রত্যপর্ণ করার সিস্টেম হলো ভারতীয় সরকার নিয়ারেস্ট একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। যে ম্যাজিস্ট্রেটের নাম হবে এক্সট্রাডাইট ম্যাজিস্ট্রেট অর্থ্যাৎ প্রত্যাপর্ণকারী ম্যাজিস্ট্রিট। সেখানে শেখ হাসিনাকে অ্যারেস্ট করে সেই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবে। সেই ম্যাজিস্ট্রেট বাংলাদেশ থেকে পাঠানো সব কাগজপত্র পরীক্ষা করবে তা সঠিক (জেনুইন) কিনা। যদি সঠিক হয় তাহলে তিনি প্রত্যপর্ণের আদেশ করবেন। সেই প্রত্যপর্ণের আদেশ অনুযায়ি ভারতীয় সরকার বাংলাদেশ সরকারের কাছে একটি সময় ও স্থান নির্ধারণ করবেন। এই সময় এবং স্থানকে আইনের ভাষায় বলে পয়েন্ট অব কনভেনিন্স, এই পয়েন্ট অব কনভেনিন্স ঠিক হওয়ার পরে ভারতীয় সরকার ও বাংলাদেশ সরকার ওই জায়গায় যাবে একই সময়ে। এই পদ্ধতিতে হস্তান্তর হবে। এরজন্য কোন পাসপের্টের প্রয়োজন নেই, এর জন্যে কোন ট্রাভেল পাসের প্রয়োজন নেই, এর জন্যে কোন বাড়তি বিমান, এয়ারক্রাফটের প্রয়োজন নেই। এর জন্যে প্রয়োজন শুধুমাত্র ভারতীয় সরকার বাংলাদেশ সরকারকে দিন তারিখ নির্ধারণ করে হস্তান্তরের জায়গা ঠিক করা। এর নাম হলো বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার এই দেশে ফেরার আর কোন আইনগত বৈধপন্থা নাই। যা বলা হচ্ছে, যা বলার চেষ্টা করা হচ্ছে তার বড় অংশ গুজব, তার চেয়ে বড় অংশ হলো আইন না জেনে এলামেলো মন্তব্য করা হচ্ছে। যারা করছেন তারা সঠিক করছেন না। সংবাদকর্মীদের সাথে এ মতবিনিময়ের সময়ে জামায়াত ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওঃ মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমসহ জামায়াত ইসলামীর নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল