প্রথম সমাচার ডেস্ক:
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাংকিংস ২০২৭-এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এবারের র্যাংকিংয়ে বিশ্বের ২ হাজার ২০০ প্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান ৯৬২তম। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবি চতুর্থ; আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইউবির অবস্থান দ্বিতীয়। গত বছরের তুলনায় এবার ৫৪০ ধাপ এগিয়েছে আইইউবি।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএস সাসটেইনেবিলিটি র্যাংকিং তৈরি করা হয়। গবেষণা, শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড ও পরিচালনব্যবস্থার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা মূল্যায়ন করা হয় এই র্যাংকিংয়ে।
এবারের র্যাংকিংয়ে আইইউবির অগ্রগতি টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান পরিচিতির প্রতিফলন। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থান অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জায়গা করে নিয়েছে আইইউবি। আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রতিবছর এই র্যাংকিং প্রকাশ করে।

রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন