রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি

প্রথম সমাচার ডেস্ক ২১ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের এক সদস্যসহ দুজনকে গুলি করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদলের সদস্য মাসুম বিল্লাহ এবং জাহিদ। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে কয়েকজন অস্ত্রধারী হঠাৎ বিএনপি কার্যালয়ে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহ ও জাহিদ গুলিবিদ্ধ হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...