প্রথম সমাচার ডেস্ক:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের আগুন
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন
আরও পড়ুন:সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
