প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে দায়িত্বপালনকালে দুর্বৃত্তরা উপজেলার সদরের গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় তাকে কুপিয়ে চলে যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় এসআই মোসলেম উদ্দিন গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে ভর্তি করে। গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই ঘটনায় ২২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়। বাকী আসামিদের অজ্ঞাত দেখানো হয়। ওই মামলা বাদী করা হয় টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম উদ্দিন।

ইরানি জেনারেলকে অপহরণের পর হত্যা করে মোসাদ
পেট্রোবাংলায় ৭৫৩ পদে বড় নিয়োগ, আবেদনের সময় বাড়ল
নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট