প্রথম সমাচার ডেস্ক:
নিরাপত্তাশঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের (বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও পরিচালনা পর্ষদ) সচিব মোরাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন উপাচার্য সোহেল হাসান।গোপালগঞ্জের পথে বাস বন্ধ, বৃষ্টি মাথায় বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের দুর্ভোগএতে বলা হয়, ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও বিভিন্ন সহিংস ঘটনার কারণে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দেন।কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও বিভিন্ন সহিংস ঘটনার কারণে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দেন।এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, গতকাল বেলা দুইটার দিকে মিছিল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে স্লোগান দেন। সাত কর্মদিবসের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে নিজেরাই তা বাস্তবায়ন করবেন বলে হুঁশিয়ারি দেন।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকটি মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়াল, লাঠিসোঁটা ও অন্য দেশি অস্ত্র দেখা যায়। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।সোহেল হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলবে। হল খোলা থাকলেও এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের এখানে না থাকলেই ভালো। কারণ, লোকজন এখানে ছাত্র ও স্থানীয় লোকজনকে উসকানিও দিচ্ছে।বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রথম আলোকে জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোহেল হাসান। তিনি মুঠোফোনে বলেন, ‘এখানকার অবস্থা আপনারা জানেন। এসপি, ডিসি—তাঁরা বলছেন, নিরাপত্তা দিতে পারছেন না। এটা বাস্তবতা!’উপাচার্য আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলবে। হল খোলা থাকলেও এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের এখানে না থাকলেই ভালো। কারণ, লোকজন এখানে ছাত্র ও স্থানীয় লোকজনকে উসকানিও দিচ্ছে।গোপালগঞ্জ শহরে পুলিশ-বিজিবির টহল, পাশে দেশি অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন