চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের গ্রেপ্তার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল।
অভিযানে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নিয়েছেন। বিকেল থেকেই বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে (কর্ডন করে) ভেতরে প্রবেশ করতে শুরু করেন।

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না : আইনমন্ত্রী