চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চবি শাখার সাবেক নেতা আবরার শাহরিয়ারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল বন্ধ রাখার জন্য তিনি এ হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ সংগঠনটির ডাকা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল বন্ধ রাখার জন্য প্রক্টরকে ফোন করেন তিনি।
মুঠোফোনে আবরার শাহরিয়ার বলেন, ‘আগামীকালের কর্মসূচি আমরা বাস্তবায়ন করবই, সেটা যেভাবেই হোক। বিএনপির মতো অগ্নিসন্ত্রাস কিংবা শিবিরের মতো টিচার্স বাসে ককটেল হামলার পথ অনুসরণ করব না। আপনারা আমাদের কর্মসূচি ও ধর্মঘট সফল করতে দেন। নইলে বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।’
জবাবে প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ‘যদি তোমাদের কোনো কিছু থেকে থাকে, তাহলে তোমরা সেভাবে করবা। আর প্রশাসনের আইনগত যে ব্যবস্থা আছে, তারা সেটা করবে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি।’

বসার জায়গা নিয়ে বিরোধ, তিতুমীর শিক্ষার্থী ও হোটেল কর্মীদের সংঘর্ষ-ভাঙচুর