বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

চাঁপাইনবাবগঞ্জে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এসময় লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রোববার (২২ নভেম্বর) রাতে শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাসান আলী ও আব্দুর রহিম।

সোমবার দুপুরে এসব অভিযানের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শিবগঞ্জের হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী ও আব্দুর রহিমকে আটক করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি। তাদের বিরুদ্ধে পূর্বেও আরও তিনটি মামলা রয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com