প্রথম সমাচার ডেস্ক:
চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে বিএনপির অভিযোগ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর সদর থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার পর মোবাইল ফোনে তিনি বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং সেখানে আগুন দিয়েছে। বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে প্রাথমিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।
সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সূত্র: মূল প্রতিবেদন

নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক