নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তার ব্যাংক একাউন্ট থেকে নগদ ৫০ হাজার টাকা, মানিব্যাগ, গলায় থাকা সোনার চেইন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। বরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ওই নেতার নাম এস এম হাসান রাজু।
তিনি ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিএম কলেজের সাবেক সভাপতি।
গত ২২ মে সকালে বরিশাল বিএম কলেজের সামনে অবস্থিত একটি এটিএম বুথ থেকে ওই ছাত্রলীগ কর্মীর এটিএম কার্ড ব্যবহার করে ৩ ধাপে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়ার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে!
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আবু বকর নামের নিষিদ্ধ ওই ছাত্রলীগ কর্মীসহ ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করছেন হাসান রাজু ও তার এক সহযোগী! পরে ৩ ধাপে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয় ওই ছাত্রলীগ কর্মীর ব্যাংক একাউন্ট থেকে।
ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মীর অভিযোগ এটিএম বুথ থেকে টাকা তোলার আগে তার মানিব্যাগ, মোবাইল ও গলায় থাকা একটি ৫ আনা সোনার চেইন ও জোরপূর্বক ছিনিয়ে নেন হাসান রাজু ও তার সহযোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত হাসান রাজুর সঙ্গে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।
তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর জন্যই এমন অভিযোগ তোলা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ভয়ে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জানায়নি ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মী। তিনি বলেন, জীবনের হুমকি রয়েছে।

বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ : আসিফ মাহমুদ