রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আতঙ্ক ক্যাম্পাসজুড়ে

প্রথম সমাচার ডেস্ক ১৩ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর এক নারী শিক্ষার্থী ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী এক্সটেনশন সংলগ্ন এলাকা ও পুরাতন ফজিলতুন্নেসা হলের পাশের সড়কে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল রাত আনুমানিক সোয়া ১১টার দিকে ওই শিক্ষার্থীকে লক্ষ্য করে এক ব্যক্তি হামলা চালায়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থীর গলায় নেট পেঁচিয়ে তাকে পাশের অন্ধকার স্থানে টেনে নেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীর প্রতিরোধ এবং আশপাশ দিয়ে যাওয়া অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম হন।

ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে আশপাশের এলাকা ঘিরে খোঁজ চালানো হলেও তিনি পালিয়ে যান বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি জুতা ও ব্যবহৃত নেট উদ্ধার করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনের ছবি পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।

ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই ক্যাম্পাসে বহিরাগত, মাদকাসক্ত ও অপরাধপ্রবণ ব্যক্তিদের অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। নিরাপত্তা জোরদার এবং নারী শিক্ষার্থীদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে Dhaka University Students Alliance – DUSA। সংগঠনটি দাবি করেছে, ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...