সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর (জিএসটি) আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ বি- ইউনিট (কলা বিভাগ), ২০ মার্চ সি- ইউনিট (বাণিজ্য বিভাগ) ও ২৭ মার্চ এ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় এর সিদ্ধান্ত নেন উপাচার্যরা। ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া, পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় আগামী সভায় চূড়ান্ত করা হবে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী আমাদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এবার জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
আসন্ন শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষায় পাঠদানের অনুমতি পাওয়া নতুন আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলে জানা গেছে।

সাভারে বাসে আগুন, বিদ্যালয়ের সামনে ব্যাগে বোমা
বাবার মৃত্যুতে থেমে যায় পড়াশোনা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী