শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

জুমার নামাজের পর শুরু হচ্ছে চরমোনাই মাহফিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লির আগমনে মুখরিত হয়ে উঠেছে বরিশাল সদরের চরমোনাই মাহফিলের ময়দান।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার জামাতে অংশ নিতে সকাল থেকেই চরমোনাই অভিমুখে মুসল্লিদের ঢল নেমেছে।

আজ জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মাহফিলের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলে আগত মুসল্লিদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে আয়োজক কমিটি।

মাহফিলের মাঠ, মঞ্চ, প্যান্ডেল, অজু-গোসল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চিকিৎসাসেবা, নিরাপত্তা, খাবার পানি ও যাতায়াত ব্যবস্থাসহ প্রয়োজনীয় বিষয়গুলো প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীলরা নিরলসভাবে কাজ করছেন।

তিন দিনব্যাপী এ মাহফিলের সমাপনী দিন সোমবার ভোরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাহফিলের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আয়োজকদের পক্ষ থেকে মুসল্লিদের শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com